আমিরাতের পাসপোর্ট বিশ্বসেরা
প্রবাস নিউজ ডেস্ক :
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা পাসপোর্টের খেতাব জিতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট।
সোমবার (১৫ মে) আন্তর্জাতিক বিনিয়োগ, দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট বিষয়ক ট্র্যাকিং সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে শীর্ষ ১০টি দেশের পাসপোর্টের একটি তালিকা দিয়েছে নোমাড।
এসব দেশ হলো- ১. সংযুক্ত আরব আমিরাত, ২. লুক্সেমবার্গ, ৩. সুইজারল্যান্ড, ৪. আয়ারল্যান্ড, ৫. পর্তুগাল, ৬. জার্মানি, ৭. চেক রিপাবলিক, ৮. নিউজিল্যান্ড, ৯. সুইডেন, ১০. ফিনল্যান্ড।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হওয়ায় মোট ১৮১টি দেশে ভিসামুক্ত প্রবেশ, অন অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করবেন আমিরাতের পাসপোর্টধারীরা। এ ছাড়া বিভিন্ন দেশে ভ্রমণ কর থেকে অব্যাহতি সুবিধাও ভোগ করবেন তারা। সেই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব- অর্থাৎ নিজ দেশের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন তারা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








