বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন প্রবাসী বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকেট’ নামে এক লটারিতে ১০ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি টাকার বেশি) জিতেছেন মোহাম্মদ মান্নান নামে এক প্রবাসী বাংলাদেশি। এ খবর জানিয়েছে গালফ নিউজ।
সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতে নেয়া প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মান্নান।
প্রতিবেদন মতে, মোহাম্মদ মান্নান আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসা করেন। গত সপ্তাহে বিট টিকেট সাপ্তাহিক ই-ড্র সিরিজে লটারি জেতেন তিনি।
মোহাম্মদ মান্নান গত ২০ বছর ধরে আবুধাবিতে একাকি বসবাস করছেন। প্রায় এক যুগ আগে বন্ধুদের কাছে বিগ টিকেট লটারির ব্যাপারে জানতে পারেন তিনি। বন্ধুদের টিকেট কাটতে দেখে তিনিও আগ্রহী হয়ে ওঠেন এবং ভাগ্য পরীক্ষা করতে লটারির টিকেট কেনার সিদ্ধান্ত নেন।
মোহাম্মদ মান্নান প্রথমে তার পাঁচ বন্ধুর সঙ্গে প্রতি মাসে টিকেট কিনতেন। কিন্তু এক পর্যায়ে নিয়মিত টিকেট শুরু করেন। সম্প্রতি তিনি দুটি টিকেট কেনেন এবং ‘প্রমোশনাল অফার’ হিসেবে বা ফ্রিতে আরও তিনটি টিকেট পান। ফ্রি পাওয়া তিন টিকেটের মধ্যে একটিতে তার ভাগ্যের শিকে ছিড়েছে। পেয়ে যান ১০ লাখ দিরহাম।
গালফ নিউজকে লটারি জেতার প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘যখন আমি বিগ টিকেট লটারি কর্মকর্তাদের থেকে ফোন পেলাম, আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। আমার মন বলছিল, আজ আমি লটারি জিতব।’
যদিও এই অর্থ দিয়ে কী করবেন তা এখনও ঠিক করেননি ভাগ্যবান এই বাংলাদেশি। তবে নিজের ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তিনি।
২৫ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজের পরবর্তী ড্র ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী সপ্তাহে আরও একটি সাপ্তাহিক ই-ড্র অনুষ্ঠিত হবে যেখানে ১ মিলিয়ন দিরহাম পুরস্কার দেয়া হবে। টিকেট অনলাইনে www.bigticket.ae অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল আইন বিমানবন্দরে অবস্থিত কাউন্টারে পাওয়া যাবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








