নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ১৯ এপ্রিল
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আগামী ১৯ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটে শুরু হবে দুই দিনব্যাপী ‘চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার-২০২৫’। এবারের মেলার প্রতিপাদ্য হলো-‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’।
বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংক যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ‘চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার- ২০২৫’ উদ্বোধন করবেন।
বৈধ রেমিট্যান্স প্রবাহ ও টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এ মেলার লক্ষ্য হলো কীভাবে বৈদেশিক আয় বাড়ানো যায় এবং রেমিট্যান্সের বৈধ চ্যানেলগুলো ব্যবহারে প্রবাসীদের উৎসাহিত করা যায়, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
মেলায় সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভলোপার, মানি একচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি এ নিয়ে বিভিন্ন সেমিনাল সিম্ফোজিয়াম, কিউ অ্যান্ড এ সেশন এবং নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে।
মেলা আয়োজক কমিটির রেমিট্যান্স ফেয়ার এবং অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও রাখছে। যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক, ব্যাংকার।
নেটওয়ার্কিং সেশনে অংশ নেবেন নিউইয়র্ক ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রধান প্রধান মানি একচেঞ্জ কোম্পানিসমূহ। যার মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনাসমূহ এখানে প্রদর্শিত হবে।
২০২৪ সালে অনুষ্ঠিত মেলায় সর্বোচ্চ রেমিট্যান্স সরবরাহকারী হিসেবে পুরস্কার পায় ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি। এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স পার্টনার চ্যানেল হিসেবে পুরস্কার লাভ করে বিএ এক্সপ্রেস, সানম্যান গ্লোবাল এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড গ্লোব এক্সপ্রেস।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








