অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া
প্রবাস নিউজ ডেস্কঃ
অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া। গত বছর অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’ নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার। যার মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর।
তবে, এই সময়ের মধ্যে প্রত্যাবাসন কর্মসূচির জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যেসব অভিবাসী নাম নিবন্ধন করেছেন এবং কোনো কারণবশত এখনও পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি এমন অভিবাসী আবেদনকারীদের জন্য আগামী ২১ মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। সোমবার (২০ জানুয়ারি) দেশটির অভিবাসন বিভাগের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যেসব অবৈধ অভিবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি শুধু সেসব অবৈধ অভিবাসীরা এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন।
এ কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে, তাদের ৫০০ রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে ৩০০ রিঙ্গিত।
তবে যাদের আটক অথবা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং যাদের সাজা দেওয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ।

অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করে ইমিগ্রেশন অফিসে তাদের ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট), পাসপোর্ট না থাকলে স্ব স্ব দেশের দূতাবাস থেকে ইস্যু করা ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করতে হবে। এরপর অভিবাসীদের ১৪ দিনের মধ্যে দেশত্যাগ করতে হবে।
জরিমানা (কম্পাউন্ড) পরিশোধের জন্য সরকার কোনো এজেন্ট নিয়োগ করেনি। শুধু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা টাচ এন গো ই-ওয়ালেটের মতো ইলেকট্রনিক পেমেন্ট মোডগুলোর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হবে বলেও জানায় অভিবাসন বিভাগ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








