কুয়েতে বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন
প্রবাস নিউজ ডেস্কঃ
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর কুয়েতে উদযাপিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। শুক্রবার (২১ এপ্রিল) ভোর ৫ টা ৩১ মিনিটে কুয়েতের সব মসজিদ ও ঈদগাহ ময়দানে একযোগে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।
স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও খুব ভোরে ঘুম থেকে উঠে সাজসজ্জা নিয়ে ঈদগাহে রওয়ানা দেন। এবার কুয়েতে ২১টি মসজিদে বাংলা খুতবা প্রদান করেন বাংলাদেশি খতিবগণ। বাংলাদেশ অধ্যুষিত হাসাবিয়া বড় মসজিদে বিপুল সংখ্যক বাংলাদেশি ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

অন্যদিকে কুয়েতের বিলাল বিন রবাহ মসজিদ ও তার বাহিরের অবস্থান ছিল কানায় কানায় পরিপূর্ণ। যেখানে কুয়েতের শেখ পরিবার নামাজ আদায় করেন।
পরিবার ছাড়া প্রবাসীদের ঈদ আনন্দ নেই বললেই চলে। নামাজ শেষে বাসায় এসে পরিবারের সঙ্গে কথা বলে ঘুম দেওয়া ছাড়া কিছুই থাকে না। তারপরও কেউ কিছুটা আনন্দ নিতে বিকেলে বেরিয়ে পড়ে সাগরপাড়ে ঘোরার জন্য। অনেকের আবার ডিউটি থাকায় সেটিও সম্ভব হয়ে ওঠে না। বন্ধুরাই এখানে আপনজন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








