পর্তুগালে ঈদুল ফিতর উদযাপন
পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মার্তিম মুনিজ পার্কে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এটি পর্তুগাল তথা ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টায় ঈদুল ফিতরের এ জামাত অনুষ্ঠিত হয়।

পর্তুগালের কেন্দ্রীয় মুসলিম কমিটির চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও বাংলাদেশ কমিউনিটি দেশটির বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার ঈদ উদযাপন করে।

বন্ধন নগরী পর্তো শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রধান ঈদ জামাত সকাল ৯ টায় এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। তাছাড়া ভিলানোভা দা মিলফন্টেস, ব্রাগা, ভিজু , আলগারভ সহকারে আরও বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশিদের উদ্যোগে লিসবনের প্রধান জামাতে ছিল মানুষের উপচেপড়া ভিড়। স্থান সংকুলান না হওয়ার কারণে অনেকেই ঈদের নামাজ পড়তে পারেননি। অনেক দ্বিধাদ্বন্দ্ব ও অনিশ্চয়তার মধ্যে গতকাল মধ্যরাতে বাংলাদেশ কমিউনিটির নেতারা এ সিদ্ধান্ত নেন। তবে সব প্রবাসী বাংলাদেশি এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং দেশটির বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








