কানাডায় ঈদুল ফিতর শুক্রবার
প্রবাস নিউজ ডেস্কঃ
কানাডায় শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বিভিন্ন সংস্কৃতির দেশ কানাডার ক্যালগেরির বিভিন্ন স্থানে সকাল থেকেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করবেন।
ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় আকরাম জুম্মা মসজিদ অথবা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামৌদ। সেখানে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রবাসী বাঙালিরাও নামাজ পড়বেন।
এছাড়া বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতে ঈদের প্রথম নামাজ সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই ঈদের নামাজ আদায় করবেন।
ঈদের দিনটি কর্মদিবস থাকায় অনেকেই নামাজ আদায় করে অফিস যাবেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








