ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

মিশিগানে ঈদুল ফিতর উদযাপন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:০৭, ২২ এপ্রিল ২০২৩   আপডেট: ০০:১০, ২২ এপ্রিল ২০২৩

যুক্তরাষ্ট্রের মিশিগানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। মিশিগানে বসবাসরত বাঙালি অধ্যুষিত সিটি হ্যামট্রামেক, ডেট্রয়েট, ওয়ারেন, ট্রয়, স্টার্লিং হাইটসসহ অন্যান্য সিটিতে প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এসব জামাতে বাংলাদেশিরাসহ আরব ও আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে মিশিগানের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করেন।

অধিকাংশ মসজিদেই একের অধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ডেট্রয়েট সিটির বায়তুল মোকারম মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। তবে অধিকাংশ মসজিদে জামাত শুরু হয় সকাল ৮টায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টায়।

বায়তুল মোকারম ডিট্রয়েট মসজিদের ইমাম হাফেজ মাওলানা আহমদ কাসেম ঈদের প্রথম জামাতের ইমামতি করেন। খুতবাপরবর্তী সময়ে বিশ্ব মুসলিম উম্মাহসহ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দোয়া পরিচালনা করেন।

mishigan-2.jpg

এবছর মিশিগানে প্রবাসী বাংলাদেশি পরিচালিত ১৮টির বেশি মসজিদে ৩৩টি ঈদের জামাত অনুীষ্ঠত হয়।

বিভিন্ন মসজিদে সরেজমিনে দেখা যায়, নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মুসল্লিদের ভিড়।সাম্প্রতিক সময়ে মুসলিম জনগোষ্ঠী মিশিগানে আবাসস্থল বেছে নিয়েছেন। দিনি দিন সেখানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে।

এদিকে মজিদুন নুর, মসজিদ আল ফালাহ, মসজিদ আল ইসলাহ, বায়তুল মামুর, বায়তুল ইসলাম, ফাতেমী মসজিদ, মোহাম্মদী মসজিদ, আল ফাতাহ, আল ইহসান ইসলামিক সেন্টার অব ওয়ারেন, সিডিআর মসজিদ, দারুল কোরআান মসজিদ, আমডা মসজিদসহ অন্যান্য মসজিদে মুসল্লিরা একত্রে মিলিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়