ঢাকায় মালয়েশিয়ান দূতাবাসের দুই কর্মী আটক
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ার ভিসা দিতে বাংলাদেশি পর্যটক ও শ্রমিকদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনের দুই এনফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তাকে।
এই দুজনের মধ্যে একজন পুরুষ, অন্যজন নারী। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। তিনদিনের জিজ্ঞাসাবাদ শেষে ওই দুই কর্মকর্তাকে মালয়েশিয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের মুক্তি দেওয়া হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।
ফ্রি মালয়েশিয়া টুডেসহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করা হয়।
সূত্র বলছে, মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এই দুজনের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন খুঁজে পায়।
শুধু তাই নয়, এই দুই ব্যক্তির ২০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ৩ দশমিক ১ মিলিয়ন ডলার মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে এমএসিসি। এই সম্পদের মধ্যে আটটি জমি রয়েছে।
যোগাযোগ করা হলে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমএসিসি আইনের ১৭(এ) ধারা এবং অ্যান্টি মানি লন্ডারিং, অ্যান্টি টেরোরিজম ফাইন্যান্সিংয়ের ধারা ৪(১) এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।
আজম বলেন, এরপর আরও বেশ কয়েকজন যে গ্রেফতার হবেন না তা আমি উড়িয়ে দিচ্ছি না।
তদন্তে সাহায্য করার জন্য সিতি লিয়ানা সাকিজান নামে এক মালয়েশিয়ান নারীকে খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
এমএসিসি প্রধান বলেন, যাদের কাছে ওই নারীর তথ্য রয়েছে তাদের তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।
এর আগে বিদেশি কর্মী নিয়োগে দুর্নীতির ঘটনায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমারকে দুই বার জিজ্ঞাসাবাদ করে এমএসিসি।
এছাড়া গত সপ্তাহে শিবকুমারের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এবং একজন ব্যবসায়ীকে আটক করা হয়। এই তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








