মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমায় ফিরেছেন লক্ষাধিক কর্মী
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমায় দেশে ফেরা কর্মসূচির মেয়াদ শেষ হচ্ছে আজ। পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টায় শেষ হবে এ প্রক্রিয়া। অভিবাসন বিভাগের তথ্যমতে, গত ৯ মাসে এ প্রক্রিয়ায় নিজ নিজ দেশে ফিরেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই লক্ষাধিক কর্মী।
এ বছরের ১ মার্চ থেকে সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। যেখানে জরিমানা নির্ধারণ করা হয় ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত। শুরুর দিকে এ প্রক্রিয়ায় খুব বেশি অভিবাসী নিজ নিজ দেশে না ফিরলেও শেষ সময়ে ফিরতে দেখা গেছে হাজার হাজার কর্মীকে। শেষ দেড় মাসে অভিবাসন বিভাগের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতেও বেগ পেতে হয়েছে অনেককে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্যমতে, ১২ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচিতে নিবন্ধন করেন ১১১টি দেশের মোট ২ লাখ ১৬ হাজার ৪৭১ অভিবাসী, যার মধ্যে ইতোমধ্যে মালয়েশিয়া ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার। দেশে ফিরে যাওয়া ও নিবন্ধিতদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের নাগরিক। ধারণা করা হচ্ছে প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মী এ প্রক্রিয়ায় দেশে ফিরেছেন।
এর আগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধদের কোনোভাবেই থাকতে না দেওয়ার ঘোষণা দেয়। ৩১ ডিসেম্বরের পরেও যারা কাগজপত্রবিহীন অবস্থায় থাকবেন তাদের জন্য আরও কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। আর দেশে ফেরার এই প্রক্রিয়ার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করে অভিবাসন বিভাগ।
তবে এ কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই কর্মহীন কিংবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন। অনেকেই সম্প্রতি কলিং ভিসায় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে যাচ্ছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








