গ্রিসে ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রবাস নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রিসের করিন্থোস ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গ্রিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিআইপি শেখ আল আমীন।
গতকাল বুধবার স্থানীয় সময় সকালে সিআইপি শেখ আল আমিন একজন আইনজীবী সঙ্গে নিয়ে ক্যাম্পে ঘুরে সকল বন্দি বাংলাদেশিদের সমস্যার কথা শুনে সহযোগিতার আশ্বাস দেন এবং খাদ্য সামগ্রী হাতে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সেভ দা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি নুরুল আমীন দেওয়ান, বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্রের সভাপতি দাদন মৃধা, গ্রিসস্থ ফরিদপুর ফেডারেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম, শিবচর থানা কমিটির সাবেক সভাপতি সোহেল হাওলাদার, ব্যবসায়ী সাইদুর রহমানসহ অন্যান্যরা।
প্রতি বছরের মতো এবারও নিজ উদ্যোগে এসব বন্দি প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শেখ আল আমীন। এর আগে গত শনিবার গ্রিসের মিনেদি ক্যাম্পে ১৬৫ জন বাংলাদেশির মাঝে ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি মানবিক কাজ অব্যাহত রাখতে সকলের দোয়া চান।
গ্রিসের বিভিন্ন ডিটেনশনে বন্দি রয়েছেন কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি। বেশিরভাগই আটক হয়েছেন বসবাসের বৈধ কাগজপত্র না থাকায়। এখন পাসপোর্ট না থাকায় মুক্ত হতে পারছেন না তারা। আবার অনেকেই আটকা পড়েছেন নানা আইনি জটিলতায়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








