মিশরে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নারী হাফেজের সাফল্য
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রাচীন সভ্যতার দেশ মিশরের নতুন রাজধানী ‘প্রশাসনিক কায়রো’তে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ হুমাইরা মাসউদ নামের এক নারী হাফেজ। দেশটিতে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের মাঝে অনারবদের জন্য নির্ধারিত গ্রুপে পঞ্চম স্থান অর্জন করলেন তিনি।
বুধবার (১১ ডিসেম্বর) দেশটির ‘গ্র্যান্ড মসজিদে’ অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতার ফলাফলে দ্বিতীয় গ্রুপের বিজয়ীদের মধ্যে ঘোষণা করা হয় বাংলাদেশী হাফেজ হুমাইরা মাসউদের নামটিও।
হাফেজ হুমাইরা মাসউদ অনারবদের জন্য নির্ধারিত গ্রুপটিতে পঞ্চম স্থান অধিকার করে পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ মিশরীয় পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ টাকা। এই গ্রুপে প্রথম স্থান অর্জনকারী নাইজেরিয়ান হাফেজ ফাতেমা আবু বকর পেয়েছেন ছয় লাখ মিশরীয় পাউন্ড বাংলাদেশি মুদ্রায় ১৫ লক্ষ টাকা।
বিজয়ী হাফেজ হুমাইরা মাসউদের হাতে পুরস্কার তুলে দেন মিশরের ওয়াকফ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. ওসামা আল-আজহারী। এসময় আরও উপস্থিত ছিলেন, কায়রোর গভর্নর ড. ইব্রাহিম সাবের, সাবেক মুফতি ড. শাওকি আল্লাম, সুদানের সাবেক ওয়াকফ মন্ত্রী ড. মোহাম্মদ মুস্তফা আল-ইয়াকুতি, প্রতিযোগিতার বিচারক বৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভৌরবী গ্রামের মাসুদ আজীজ এর কন্যা ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছিলেন।
তিনি নারায়ণগঞ্জের উম্মে আইমান (রা.) আন্তর্জাতিক বালিকা মাদ্রাসা থেকে হেফজ, জামিয়া ইব্রাহিমিয়া আমিনিয়া মহিলা মাদ্রাসা থেকে দাওরা হাদীস উত্তীর্ণ হয়ে মিশরের বিখ্যাত আজহার ইনস্টিটিউটে সানুবি (উচ্চ মাধ্যমিক) অধ্যয়নরত।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








