লেবাননের পাশে দাঁড়ালো কুয়েত প্রবাসী বাংলাদেশিরা
প্রবাস নিউজ ডেস্কঃ
লেবাননের জনগণের জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতের কাছে এই ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।
কুয়েতের রাষ্ট্রদূতের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
গত ৫ থেকে ৭ ডিসেম্বর ‘কুয়েত আপনার নিরাপত্তা চায়’ স্লোগানে কুয়েতের সরকার বর্তমান পরিস্থিতিতে লেবাননে ওষুধ এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দান সংক্রান্ত ক্যাম্পেইন চালু করেছিল। স্লোগানের সাথে সংহতি প্রকাশ করে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বন্ধুপ্রতীম লেবাননের জনগণের জন্য ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী দান সংক্রান্ত ক্যাম্পেইনের উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অনুদান দেয়ার আমন্ত্রণ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। দূতাবাসের এমন উদ্যোগে বিপুল সাড়া দিয়ে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন এবং বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট ত্রাণ সামগ্রী দেয়।
লেবাননের জনগণের জন্য প্রবাসী বাংলাদেশিদের দেয়া ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ওষুধ ১১২৬ প্যাকেট, বেবি মিল্ক পাউডার ৮১৫ কৌটা, বেবি ডায়াপার ২৯২ প্যাকেট, নারীদের স্যানিটারি ন্যাপকিন ৭৭ প্যাকেট।
লেবাননের রাষ্ট্রদূত দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








