প্রবাসীদের এমআরপি পাসপোর্ট সম্পর্কিত যে তথ্য দিল বাংলাদেশ দূতাবাস
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় ২৮ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন প্রক্রিয়াকরণ শেষে অনুমোদনসহ পাসপোর্ট অধিদফতরে প্রেরণ করে। এসব আবেদন পাসপোর্ট অধিদফতরে প্রিন্টের জন্য প্রক্রিয়াধীন ছিল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রেক্ষিতে দূতাবাস আশা প্রকাশ করেছে, চলতি মাসের ২য় সপ্তাহে উল্লিখিত পাসপোর্ট প্রিন্টের কাজ ঢাকাস্থ পাসপোর্ট অধিদফতরে শুরু হবে।
হাইকমিশন আশা করছে, সবকিছু ঠিক থাকলে উপরিল্লিখিত পাসপোর্ট ২০২৫ সালের জানুয়ারি মাসের ২য় অথবা ৩য় সপ্তাহ থেকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন বিতরণ কাজ শুরু করতে সক্ষম হবে।
এছাড়া যেসব এমআরপি আবেদন হাইকমিশনে পেন্ডিং রয়েছে সেগুলো হাইকমিশন থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত ২৯ অক্টোবর হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এমআরপি পাসপোর্ট পেতে বিলম্ব হওয়ার কারণ জানানো হয়।
তাতে বলা হয়, মালয়েশিয়ায় বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্টের প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হচ্ছে। সে কারণেই এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








