লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ফি বেড়েছে চার সেবার
প্রবাস নিউজ ডেস্কঃ
মাত্র একদিনের নোটিশে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চারটি সেবার ফি বাড়ানো হয়েছে। এর মধ্যে ব্রিটেনে বসবাসরত বিদেশি পাসপোর্টধারীদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা ফি ৪৬ ইউরো থেকে বাড়িয়ে ৭০ ইউরো করা হয়েছে। ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্যও একই নিয়ম করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকের মতে, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব সৃষ্টির জন্যই হঠাৎ করে বিভিন্ন সেবা গ্রহণের ফি বাড়ানো হয়েছে।
তবে, হাইকমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটা সরকারের সিদ্ধান্ত। সব দেশের জন্যই এটা বাড়ানো হয়েছে। এখানে হাইকমিশনের কিছু করার নেই।
আরেকজন কর্মকর্তা জানান, সরকার গত চার তারিখ থেকে ফি বাড়িয়ে তা অবিলম্বে কার্যকর করার কথা বলেছে। কিন্তু, লন্ডন হাইকমিশনে এখনও পুরনো রেটে ফি গ্রহণ করা হচ্ছে। ব্রিটেনে তা আগামী ১৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
তিনি আরও জানান, নো ভিসা, নাগরিকত্ব ত্যাগ, দ্বৈত নাগরিকত্ব ও পুলিশ ক্লিয়ারেন্স; শুধু এ চারটি সেবার ফি বেড়েছে। বাকি সব সেবার ফি অপরিবর্তিত আছে।
প্রসঙ্গত, ব্রিটেনে কয়েক লাখ বাংলাদেশি বসবাস করেন। তাদের বেশিরভাগই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নো ভিসা নিতে হয় তাদের। প্রতি বছর ডিসেম্বর মাসে ছুটির সময়ে কয়েক হাজার ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি তাদের পরিবার নিয়ে দেশে আসেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








