১৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
প্রবাস নিউজ ডেস্কঃ
সাজা শেষে ৮৭ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে ১৫ জন বাংলাদেশিও রয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে
বিবৃতিতে বলা হয়, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-সহ বিভিন্ন অপরাধে ইন্দোনেশিয়ার ৩৩, ভারতের ২৯, বাংলাদেশের ১৫, কম্বোডিয়ার ৩, ভিয়েতনামের ৩, চীনের ২, থাইল্যান্ডের ১ এবং মিশরের ১ জন নাগরিকসহ মোট ৮৭ জন অভিবাসীকে কারাদণ্ড শেষে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আরও জানায়, অভিবাসীদের তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজস্ব খরচে দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করা হয়, যেন তার ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন।
আরও পড়ুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
সর্বশেষ
জনপ্রিয়








