আবারও রেমিট্যান্স পাঠানোর শীর্ষে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা
প্রবাস নিউজ ডেস্কঃ
মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বাৎসরিক পেমেন্ট বুলেটিনে উঠে আসে এমন তথ্য। তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে দেশটিতে বাংলাদেশি একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার দাবি প্রবাসী বাংলাদেশিদের।
মালদ্বীপে বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানিয়েছে প্রবাসীর
ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা প্রায় ৬ লাখ, এর এক চতুর্থাংশই প্রবাসী বাংলাদেশি। চলতি বছর সীমিত পরিসরে ভিসা চালু করলেও জালিয়াতির অভিযোগে ফের বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ। তার ওপর প্রতিদিনই চলছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান।
এতে দেশটিতে প্রবাসীরা সংকটে থাকলেও প্রভাব পড়েনি রেমিট্যান্সে। বরং ক্রমান্বয়ে বাড়ছে প্রবাহ। আর সেই হিসাব প্রকাশ করেছে মালদ্বীপ মনিটরিং অথরিটি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বাৎসরিক পেমেন্ট বুলেটিনে দেখা যায়, মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম স্থানে।
২০২৩ সালে মালদ্বীপ থেকে বিদেশি কর্মীদের পাঠানো তহবিল ছিল ৭২ বিলিয়ন মার্কিন ডলার। যা ২২ সালের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। ৮৪ শতাংশ বিদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই পাঠিয়েছে ৫৪ শতাংশ।
আগের তুলনায় ৬০ শতাংশ বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বেড়েছে। যদি দ্বিপাক্ষীয় কূটনৈতিক সমঝোতার মাধ্যমে স্থানীয় মুদ্রায় রেমিট্যান্স পাঠানো যায়, তবে এই সংখ্যা তিনগুণ বেড়ে যাবে বলে মত সংশ্লিষ্টদের।
মালদ্বীপের এনবিএল মানি ট্রান্সপার লিমিটেডের সিইও মাসুদুর রহমান বলেন, সরকারের নতুন কিছু উদ্যোগের ফলে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে অনেক উৎসাহিত হয়েছে।
মালদ্বীপে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের মাধ্যমে যেমন প্রবাসীদের সমস্যার সমাধান হবে, তেমনি অবৈধ হুন্ডির অপতৎপরতা বন্ধের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে জানান প্রবাসীরা।
ইতালি প্রবাসী সাংবাদিক আখি সীমা কাউসার বলেন, মালদ্বীপে যে সুযোগ-সুবিধা আছে আমাদের সরকার যেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শ্রমবাজার সৃষ্টি করে যাতে প্রচুর মানুষ এখানে আসতে পারে।
প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মালদ্বীপের সঙ্গে আরো জোরালো কূটনৈতিক সম্পর্ক স্থাপন বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








