বিদেশি শ্রমিকদের পরিচালনায় নতুন ব্যবস্থা চালু করলো মালয়েশিয়া
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি) একটি নতুন সিস্টেম চালু করেছে, যা দেশটির নির্মাণ খাতে বিদেশি শ্রমিকদের পরিচালনা করতে তাদের সহায়তা করবে।
এই সিস্টেমের আওতায় বিদেশি শ্রমিকরা যখন তাদের নিজ দেশে সিআইডিবির যাচাইকৃত নির্মাণ কাজের দক্ষতা বিষয়ক সার্টিফিকেট পাবেন, তখন তাদের একটি বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে নিবন্ধন করতে হবে।
এছাড়াও শিল্প উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই উদ্যোগের ফলে শুধুমাত্র বৈধ যোগ্যতা সম্পন্ন অভিবাসী শ্রমিকদের কনস্ট্রাকশন খাতে কাজ করার সুযোগ দেওয়া হবে।
দেশটির সরকারি মুখপাত্র বারনামার প্রতিবেদন অনুযায়ী সিআইডিবি জানিয়েছে, সিআইডিবির নতুন এ সিস্টেমটি বিদেশি শ্রমিকদের কল্যাণ তদারকি করতেও সহায়তা করবে, যার মধ্যে তাদের আবাসনের ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিস্টেমটি কোম্পানি মালিকদের বিভিন্ন কর্মসংস্থান ও স্বাস্থ্য সম্পর্কিত আইন মেনে চলার দায়-দায়িত্ব তদারকি করতেও সহায়ক হবে, যেন শ্রমিকদের সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সোমবার (১৪ অক্টোবর) দেশটির কর্মসংস্থান মন্ত্রী আলেকজান্ডার নানটা লিঙ্গি বলেছেন, এই সিস্টেমটি এখনও বাধ্যতামূলক নয়, তবে তার মন্ত্রণালয় কোম্পানি মালিকরা তাদের শ্রমিকদের এই সিস্টেমে নিবন্ধন করতে উৎসাহিত করছে।
সেপ্টেম্বর মাস পর্যন্ত সারাদেশে মোট ৪ লাখ ৬৫ হাজার ৫৯১ জন নিবন্ধিত বিদেশি নির্মাণ শ্রমিক রয়েছে, যার মধ্যে ১ লাখ ৫০ হাজার ৬৯৯ জন কুয়ালালামপুরে এবং ১ লাখ ৬৬ হাজার ৪৫৬ জন সেলাঙ্গরে রয়েছে বলে জানিয়েছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি)।
দেশটির কর্মসংস্থান মন্ত্রী আরও বলেছেন, যদিও এই শ্রমিকদের অনেকেই আমাদের মতোই; তারা বিদেশি হিসেবে আমাদের দেশে কাজ করছে। তা সত্ত্বেও, সরকারের পক্ষ থেকে তাদের কল্যাণকে হালকাভাবে নেওয়া হয় না, এ কারণেই মন্ত্রণালয় এই সিস্টেমটি চালু করেছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








