আমিরাতে প্রবাসী বাংলাদেশির ৬৫ কোটি টাকার লটারি জয়
প্রবাস নিউজ ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে ৬৫ কোটি টাকা মূল্যের লটারি জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

‘বিগ টিকেট’ নামে লটারি প্রতিযোগিতায় জয়ী হয়েছেন আবুল মনসুর আবদুল সবুর নামের এক বাংলাদেশি।
প্রতিবেদন মতে, ‘আবুধাবি বিগ টিকেট’ নামে লটারি প্রতিযোগিতায় জয়ী হয়েছেন আবুল মনসুর আবদুল সবুর নামের এক বাংলাদেশি। পেশায় তিনি একজন ডেলিভারি রাইডার।
পুরস্কার হিসেবে তাকে ২ কোটি দিরহাম হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫ কোটি ১০ লাখ টাকার সমান। পুরস্কার জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছেন, এতটাই খুশি যে তা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।’
আবুল মনসুর আবদুল সবুর ও তার বন্ধুরা মিলে ৫টি টিকেট কিনেছিলেন। এর মধ্যে আবুল মনসুরের কেনা টিকেটই কেবল পুরস্কার জিতেছে।
৫০ বছর বয়সি এই প্রবাসী জানিয়েছেন, ২০০৭ সাল থেকে তিনি নিয়মিত লটারির টিকেট কেনেন। তবে এবারই প্রথম তার ভাগ্যের শিকে ছিড়েছে।
পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেছেন, দেশে পরিবারের জন্য খরচ করবেন। অনেকদিন ধরে নিজের একটা ব্যবসা শুরু করার স্বপ্ন আছে, এবার সেটাকে বাস্তবে রূপ দিতে চান।
খালিজ টাইমসের প্রতিবেদন মতে, এবারের বিগ টিকেট লটারিতে নগদ অর্থ ছাড়াও প্রতিদিন ২৪ ক্যারেটের স্বর্ণের বার জেতার সুযোগ রয়েছে। এই পুরস্কার দেয়া হবে পুরো অক্টোবর মাসব্যাপী।
এর আগে গত সেপ্টেম্বর মাসে বিগ টিকেট র্যাফেল ড্র হয়। তাতে দেড় কোটি ডলার পুরস্কার জেতেন আরেক প্রবাসী বাংলাদেশি শামশু মিয়া। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪১ কোটি ১৪ লাখ টাকার সমান।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








