ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস.

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৪:২২, ১২ এপ্রিল ২০২৩  

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নলিস্ট অ্যাসোসিয়শন। স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ একটি ফাংশন সেন্টারে এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসভূমি মিডিয়ার কর্ণধার আকিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক (পিআরএল) কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মজুমদার ও বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম হেলাল উদ্দিন।

অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ করে শোনানো হয়। এরপর সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয়। একটি বিশেষ পর্বে সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এই পর্বটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ড. রতন কুন্ডু।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন। এরপর বীর মুক্তিযোদ্ধারা তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্যে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন ও স্বাধীনতার মূল্যবোধ প্রচারে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহ সভাপতি মোহাম্মাদ আসলাম মোল্যা, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল্লাহ, সহ সভাপতি ড. তারিকুল ইসলাম, সম্মানিত সদস্য আকিদুল ইসলাম, মিডিয়া ও কম্যুনিকেসন সম্পাদক জিয়াউল কবির জিয়ন, সদস্য সুহৃদ সোহান হক, প্রতিষ্ঠাকালীন সদস্য-কবি হায়াত মাহমুদ, আরিফুর রহমান খাদেম, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে ফটোগ্রাফির দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলাম ও মোহাম্মাদ রেজাউল করিম।

আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ড. সিরাজুল হক, ড. রফিকুল ইসলাম, নির্মল পাল, ডা. আব্দুল ওহাব, ফজলুল হক শফিক, আবুল হাছান, কামরুল ইসলাম, মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান তালুকদার মন্জু প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বাংলাদেশী কমিউনিটির সিনিয়র নেতৃবন্দ। এ ছাড়া অনুষ্ঠানে অল ইওরোপীয়ান ইউনিয়ন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টিটু বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে সারা বিশ্বে প্রবাসী সাংবাদিকদের সীমাবদ্ধতার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানের বিশেষ পর্বে দেশের গান দশের গান শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই পর্বটি সঞ্চালন করেন ড. রতন কুন্ডু। এ পর্বে স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন মোস্তাক আহমেদ প্রিন্স, ড. তারিকুল ইসলাম, কবি হায়াত মাহমুদ ও সুহৃদ সোহান হক। সংগীত পরিবেশন করেন সিডনির প্রথিতযশা কণ্ঠশিল্পী নিলুফা ইয়াসমীন, মিঠু স্বপ্ন ব্যান্ড, ইভানা খালেদ, সমীর রোজারিও, এলেন যোশেফ, রুহুল আমিন ও সুহৃদ সোহান হক। সাউন্ড সিস্টেমে ছিলেন এলেন যোশেফ ও সমীর রোজারিও। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য দিদার হোসেন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই এ রকম একটি বিশাল ও তাৎপর্যপূর্ণ আয়োজনের জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েসনকে ধন্যবাদ জানান।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়