বিমানের টরন্টো ফ্লাইটের যাত্রাবিরতিতে যাত্রী ওঠানামার অনুমতি চায়
প্রবাস নিউজ ডেস্কঃ
বিমানের ঢাকা-টরন্টো ফ্লাইটের যাত্রাবিরতিতে যাত্রী ওঠানামার অনুমতি পেতে কানাডার হাইকমিশনারের সহযোগিতা চেয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) চেয়ারম্যান এ বিষয়ে অনুরোধ জানান।
এ সময় তিনি বাংলাদেশ ও কানাডার মধ্যে উড়োজাহাজ চলাচল বাড়াতে এয়ার কানাডার সঙ্গে বিমান বাংলাদেশসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনসের কোড শেয়ারের আহ্বান জানান।
সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে অ্যাভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
বেবিচক চেয়ারম্যান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো ফ্লাইটে মধ্যবর্তী যাত্রাবিরতি পয়েন্টে যাত্রী ওঠানামার অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে হাইকমিশনারকে অনুরোধ জানান।
এছাড়া কানাডার অভ্যন্তরীণ বিমান সংস্থার সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোড শেয়ারের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেন বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান।
হাইকমিশনার লিলি নিকোলস এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
দুই দেশের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় আকাশপথে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং অ্যাভিয়েশন খাতে অবকাঠামো উন্নয়নে কানাডার বিনিয়োগের ক্ষেত্র নিয়েও এসময় আলোচনা করেন তারা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








