ড. ইউনূস সরকারের ওপর ভরসা রাখছেন সৌদি প্রবাসীরা
প্রবাস নিউজ ডেস্কঃ
নোবেলবিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এখন সৌদিআরব থেকে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
সৌদি আরব থেকে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
সৌদি আরবের বাংলাদেশি অধ্যুষিত বাথা ও হাইয়াল উজারা বা হারা এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের কেন্দ্র করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের শাখা উপশাখাগুলো এই দুটি স্থানেই সবচেয়ে বেশি।
বাংলাদেশি অধ্যুষিত হওয়ায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে বেশিরভাগ বাংলাদেশি দূর দূরান্ত থেকে এখানে এসে দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠান।
প্রবাসীরা মনে করেন দেশের চলমান পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে, দেশে থাকা স্বজনদের জন্য তারা ততই শংকামুক্ত থাকবেন।বাংলাদেশের তরুণ সমাজ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে নতুন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ভরসা করছেন প্রবাসীরা।
বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








