মিশরে ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল
প্রবাস নিউজ ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুল আজহার বাংলাদেশ’ এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানী কায়রোস্থ দারাসা এলাকায় প্রতিষ্ঠানটির হলরুমে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা ও দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
‘দারুল আজহার বাংলাদেশ’ এর চেয়ারম্যান মাওলানা হাবিবুল বাশার আল-আজহারীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতারা। দোয়া মাহফিলে বক্তব্য দেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল বাশার বলেন, নিজ মাতৃভূমিকে উন্নতির শিখরে পৌঁছাতে এবং সমৃদ্ধশীল আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে—নিজেদের মেধা ও যোগ্যতাকে শাণিত করে শ্রম ও চেষ্টাকে ধারাবাহিক করতে চিন্তা ও গবেষণাকে কাজে লাগাতে হবে।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় দেশে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এতে তুমূল বিতর্কের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার। জুলাই মাসে শুরু হওয়া ছাত্র-আন্দোলন ধীরে ধীরে তীব্র হতে থাকে। অবশেষে ৫ আগস্ট ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারযোগে দেশ ছাড়েন শেখ হাসিনা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








