মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শনিবার (১৩ জুলাই) পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিস থেকে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্ট দেওয়াসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।

এছাড়া রোববার (১৪ জুলাই) অগ্রণী রেমিট্যান্স হাউস, বুকিট মারতাজাম, পেনাংয়ে এ সেবা দেওয়া হয়। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় মোবাইল কনস্যুলার সেবাকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আগত ছোট্ট সোনামনিদের বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে হাইকমিশনারের পক্ষ থেকে বাংলা বই উপহার দেওয়া হয় বলে জানান, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।

মোবাইল কনস্যুলার সেবাদানে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








