অবৈধ অভিবাসীদের সুসংবাদ দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী
প্রবাস নিউজ ডেস্কঃ
অবৈধ অভিবাসীদের বড় সুসংবাদ দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধানমন্ত্রী হওয়ার প্রথমদিনেই তিনি অভিবাসীদের জন্য স্বস্তি এনে দিয়েছেন।
সংবাদমাধ্যম টেলিগ্রাফের বরাতে শনিবার (০৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন স্টারমার। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা করেছিলেন।
ছোট ছোট নৌকায় করে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্টারমার জানিয়েছেন, এটি কোনো কার্যকরী ব্যবস্থা হবে না।
তিনি বলেন, শুরু হওয়ার আগেই রুয়ান্ডা পরিকল্পনার মৃত্যু ও সমাধি হয়েছে। এটি কখনো অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না। আমি কাজে দেয় না এমন কোনো ধরনের প্রতারণার কৌশল অব্যাহত রাখব না।
স্টারমার বলেন, ছোট নৌকায় করে আসা অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র এক শতাংশ। গ্যাং সদস্যদের এটি খুব ভালো করে জানা। ফলে ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে আসা অব্যাহত রেখেছে তারা।
রুয়ান্ডার পাঠানোর এ বিতর্কিত বিলটি চলতি বছরে এপ্রিলে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। এ সময় বলা হয়েছিল, রুয়ান্ডা অভিবাসনপ্রত্যাশীদের জন্য নিরাপদ ঠিকানা হবে।
এর আগে মানবিক দিক বিবেচনা করে রুয়ান্ডা পরিকল্পনাকে অবৈধ পরিকল্পনা বলে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে আদালতের রায়কে উপেক্ষা করে এটি পাস করেন ঋষি সুনাক। এরপর মে মাস থেকে এটি কার্যকর করতে ব্যাপক ধরপাকড় শুরু হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








