প্রবাসীদের জন্য দারুণ সুযোগ, নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব
প্রবাস নিউজ ডেস্কঃ
বদলে যাওয়া এক সৌদি আরব দেখছে বিশ্ব। পেট্রো ডলার থেকে নির্ভরতা কমিয়ে তারা এখন ভিন্ন ভাবে ফুলে ফেপে উঠতে চায়। তাইতো একের পর এক কার্যকরি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে রিয়াদ।
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি এবার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নাগরিকত্ব দিচ্ছে । ইতিমধ্যে গত বৃহস্পতিবার বেশ কয়েকজন বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। সেই সাথে সৌদির অর্থনীতি, স্বাস্থ্য, সংস্কৃতি ও খেলাধুলায় ব্যাপক উন্নয়ন ঘটাতে চায় তারা।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। এতে বলা হয়, নাগরিকত্ব প্রদান সৌদির রাজকীয় আদেশের অংশ হিসাবে ডিক্রি জারি করা হয়েছিল। নাগরিকত্ব পাওয়াদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্ভাবক, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার বেশ কয়েকজন। তবে, ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে, তা প্রতিবেদনে বলা হয়নি।
এই পদক্ষেপের মাধ্যমে ভিশন ২০৩০-এর দিকে আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব। দেশটি তার ভিশন ২০৩০ লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন সেক্টরে উন্নয়নে অবদান রাখতে সক্ষম প্রতিভাবান ও দক্ষ লোকদের সন্ধান করছে।
রিয়াদ বলছে, ভিশন ২০৩০ হল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা, যা সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার একটি মাস্টারপ্ল্যান। দেশটি চাইছে তেলনির্ভরতা কমিয়ে এনে অন্যান্য সৃজনশীল কাজে বেশি বেশি বিনিয়োগ করতে।
প্রতিবেদনে বলা হয়, যাদের নাগরিকত্ব দেয়া হয়েছে তারা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সিঙ্গাপুর থেকে এসেছেন। তবে বাংলাদেশি কাউকে নাগরিকত্ব দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। এর আগে ২০২১ সালে প্রথমবার বিদেশিদের এমন নাগরিকত্ব অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর তিন বছর পর আবারও এই অনুমোদন মিলল। সৌদির এমন উদ্যোগে বেশ সাড়া মিলছে বলে জানানো হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








