ফ্রান্সে কট্টর ডানপন্থিদের উত্থান, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরা
প্রবাস নিউজ ডেস্কঃ
ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে কট্টর ডানপন্থি ও অভিবাসনবিরোধীদের উত্থানে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ। দেশটির ভবিষ্যৎ, অভ্যন্তরীণ রাজনীতি, পররাষ্ট্রনীতি এমনকি সামাজিক সুযোগ-সুবিধায় কি পরিবর্তন আসবে তা নিয়ে চলছে আলোচনা। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্য বহন করা ফ্রান্সে ডানপন্থিদের উত্থানে উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
উগ্র ডানপন্থিদের কাছে ক্ষমতা এলে তাতে তাদের ওপর আঘাত আসতে পারে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। ছবি: রয়টার্স
ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে এগিয়ে আছে কট্টর ডানপন্থিরা। অন্যদিকে ভোটে ভরাডুবি ঘটেছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোটের।
প্রথম দফার নির্বাচনে এগিয়ে থাকা ডানপন্থিরা যদি দ্বিতীয় দফায়ও এগিয়ে থাকে তবে ফ্রান্সের ভবিষ্যৎ রাজনীতি, অভিবাসননীতি এমনকি সামাজিক সুযোগ-সুবিধায় কি পরিবর্তন আসবে তাই এখন ফ্রান্সজুড়ে আলোচনার কেন্দ্রে।
সাংবিধনিকভাবে-স্বাধীনতা, সাম্য ও ভাতৃত্বের ঐতিহ্য রয়েছে ফ্রান্সে। তবে উগ্র ডানপন্থিদের কাছে ক্ষমতা এলে তাতেও আঘাত আসতে পারে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। এমনকি তাদের নির্বাচনী ইশতেহারে দেয়া দ্বৈত নাগরিকত্ব নিয়েও নতুন সরকারের কঠোর হওয়ার বিষয়ে উদ্বিগ্ন অনেকে।
তারা বলছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, ভিয়েতনাম সব দেশের মানুষ এখানে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করছে। এই বিষয়টাতে যদি আঘাত আসে তাহলে অনেকেই হয়তো ফ্রান্সে বসবাস করার মতো অবস্থায় থাকবে না।
শুধু অভিবাসীরাই নয়, গেল কয়েক দশকের ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে উগ্র ডানপন্থিদের এই উত্থানে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বব্যাপী উদার গণতান্ত্রিক মহলেও। রাজনৈতিক বিশ্লেষকরা প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই আগাম নির্বাচনের সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে দেখছেন। যে সিদ্ধান্তটি শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে বলে মনে করেন তারা।
প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থিদের এগিয়ে থাকার খবর প্রচারের পরপরই ফ্রান্সে বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভের হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনে তাদের রুখতে শুরু হয়েছে নানা প্রচার-প্রচারণা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








