কানাডায় বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড চালু
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটির উদ্যোগে ‘বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড’ চালু হলো কানাডার টরন্টোতে। গত বছরের নভেম্বর মাসে এই অ্যাওয়ার্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। এবার সেই ঘোষণার সফল বাস্তবায়ন হয়েছে।
এই প্রথম কানাডার কোনো স্কুলে বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটির শিশুদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে তাদের অ্যাওয়ার্ড প্রদানের ধারা চালু হলো।
প্রতি বছর গ্রেড টুয়েলভথের বাংলাদেশি দুই শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। মূলত কমিউনিটি ওয়ার্ক এবং নানা ধরনের ভালো কাজে জড়িত থাকার ওপর ভিত্তি করেই এই পদক দেওয়া হবে। উদ্যোক্তাদের দেওয়া মানদণ্ডের ওপর ভিত্তি করে স্কুল কর্তৃপক্ষই নির্বাচন করবে; কোনো ছাত্র-ছাত্রী এই অ্যাওয়ার্ড পেতে পারেন। এ উদ্যোগের পেছনে সবীতা সোমানী এবং নয়ন হাফিজের পারিবারিক জীবনের একটি গল্প রয়েছে। তাদের মেয়ে সৃজনী রহমান যখন স্কুলে যেত, তখন সে খুব মন খারাপ করে একদিন বলেছিল, অনেক কমিউনিটি থেকে বিভিন্ন স্কুলে তাদের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এই প্রথম কানাডার আর এইচ কিং স্কুলের দুই বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড দেওয়া হল। এ অ্যাওয়ার্ড এবার শুধু আর এইচ কিং স্কুল দিয়ে শুরু করা হল। এরপর স্কারবোর প্রতিটি স্কুলে পর্যায়ক্রমে বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড চালু করা হবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








