জুলাইয়ে মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরুর লক্ষে ‘কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুন) কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের অফিসের মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান কর্মসূচির উদ্বোধন করেন।
জানা গেছে, ২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়) এর উপপ্রকল্প পরিচালক, স্কোয়াড্রন লিডার মো. জাকারিয়া মাহবুবের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের ৬ সদস্যের প্রতিনিধিদল হাইকমিশন এবং এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ শেষে এ বছর জুলাই মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে এনআইডি কার্যক্রম চালু করা সম্ভব হবে।
তিনি বলেন, কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দল পাঠানোর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিদল এবং হাইকমিশন ও এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের প্রশিক্ষণার্থী কর্মকর্তা-কর্মচারীরা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








