মালয়েশিয়ায় অগ্রণী রেমিট্যান্স হাউজের প্রচারণা সভা
প্রবাস নিউজ ডেস্কঃ
‘প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন’ বৈধপথে প্রবাসী আয় প্রেরণ, সর্বজনীন পেনশন স্কিম ও ডিপোজিট অ্যাকাউন্ট সংক্রান্ত প্রচারণা সভা করেছে মালয়েশিয়ার অগ্রণী রেমিট্যান্স হাউজ।
সোমবার (২৪ জুন) অগ্রণী রেমিট্যান্স হাউস ও মালয়েশিয়া সিল কনসাল্ট এসডিএন বিএইচডির আয়োজনে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্ল্যাংয়ের পোলাও ইন্দা সানওয়ে ডাইসো ডিজিসি প্রজেক্টে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
সিল কনসাল্ট এসডিএন বিএইচডি মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার মো. আমিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত।

প্রচারণা সভায় প্রধান অতিথি বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে প্রবাসীদের উদ্দেশ্য বলেন, সরকার দীর্ঘ মেয়াদে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম চালু করেছে। এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা দেবে।

চেয়ারম্যান বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বেড়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।

প্রচারণা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের সিইও মো. মুরশেদুল কবীর ও অগ্রণী রেমিট্যান্স হাউস এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার সি.ই.ও এবং পরিচালক সুলতান আহমেদ। এ সময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রেমিট্যান্স হাউসের কর্মকর্তারা।

সভায় প্রবাসীদের মধ্য থেকে বক্তব্য দেন, হোসাইন শহীদ সারওয়ার, কাজিম উদ্দিন, নূরনবী। প্রচারণা সভায় অংশ নেন প্রায় তিন শতাধিক প্রবাসী।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








