মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনারের সাথে এমবিএফএর সৌজন্য সাক্ষাৎ
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনার গোলাম সারোয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এমবিএফএর প্রেসিডেন্ট নিসার কাদের।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনারের সাথে এমবিএফের প্রতিনিধি দল
মোহাম্মদ আবদুল কাদের
শুক্রবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে সাক্ষাৎকালে এমবিএফএর সার্বিক কার্যক্রম তুলে ধরেন নিসার আহমেদ।
সেই সাথে আগামী ১৩ মে মালয়েশিয়ার সবচেয়ে বড় উৎসবমুখর বর্ষবরণ ‘বৈশাখি মেলা ১৪৩০’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করার আমন্ত্রণ জানান তিনি।
সাক্ষাতে হাই কমিশনার গোলাম সারোয়ার বলেন, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএম) প্রবাসে যেভাবে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছে তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মালয়েশীয় ও বাংলাদেশিদের মধ্যে একটি সাংস্কৃতিক বন্ধন তৈরি হবে এবং সেই সাথে পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি করবে।
এ ছাড়া হাই কমিশনার নতুন বছরে মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দ, শান্তি ও সমৃদ্ধি এবং বৈশাখি মেলার সফলতা কামনা করেন।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন হাই কমিশনের কাউন্সেলর (কনস্যুলার) জিএম রাসেল রানা, এমবিএফএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডঃ শঙ্কর চন্দ্র পোদ্দার, ভাইস প্রেসিডেন্ট ড. জাহাঙ্গীর আলম, মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আউয়াল হোসেন রাজন ও সদস্য সচিব জাফর ফিরোজ, নির্বাহী সদস্য মোঃ শহিদুল হাসান ও ডঃ মহুয়া রয় চৌধুরী।
আগামী ১৩ মে রাজধানী কুয়ালালামপুর ক্রাফট কমপ্লেক্সে বৈশাখি মেলার আয়োজন করেছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ)।
যা সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত বর্ষবরণের এ উৎসবে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের প্রবাসী বাংলাদেশিরা সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।
ক্রাফট কমপ্লেক্সে মূল মঞ্চে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত-নৃত্য-কবিতা, ফ্যাশন শো, স্মৃতিচারণা ও কথামালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে নানা আয়োজন। স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকেও প্রখ্যাত সংগীত শিল্পীরা অনুষ্ঠানে যোগ দেবেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








