কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবার পাবে ১৫ হাজার ডলার
প্রবাস নিউজ ডেস্কঃ
সম্প্রতি কুয়েতের মাঙ্গাফ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহর নির্দেশ অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য প্রকাশ করেছে। সূত্র জানায়, ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। দূতাবাস নিশ্চিত করবে যেন দ্রুত এটি ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে পৌঁছায়।
গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন প্রবাসী মারা যান। আহত হন প্রায় অর্ধশত। নিহতদের মধ্যে ৪৫ জন ভারতের আর তিনজন ছিলেন ফিলিপাইনের নাগরিক। তবে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।
এ ঘটনায় একজন কুয়েতি নাগরিক, তিনজন ভারতীয় নাগরিক এবং চার মিশরীয় নাগরিককে আটক করা হয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








