যুক্তরাষ্ট্রে বৈধতা পেতে যাচ্ছেন পাঁচ লাখ অভিবাসী!
প্রবাস নিউজ ডেস্কঃ
নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। যারা কমপক্ষে ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন, তাদের ক্ষেত্রে এই পদক্ষেপ নিতে যাচ্ছে বাইডেন প্রসাশন। এমনটা হলে বৈধভাবে দেশটিতে কাজ করার অনুমতি পাবেন তারা।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের লক্ষ্যে আবেদন করার জন্য হোয়াইট হাউস এরই মধ্যে একটি ‘প্যারোল ইন প্লেস’ পদক্ষেপের কথা বিবেচনা করছে বলে প্রতিবেদনে জানিয়েছের ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ জুন) হোয়াইট হাউস ঘোষণা করেছে যে, বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু দম্পতিকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং এরপর নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এই সংখ্যা পাঁচ লাখ হতে পারে।
হোয়াইট হাউসের ধারণা, এর মাধ্যমে মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি দম্পতি উপকৃত হবেন। এ ছাড়া ২১ বছরের কম বয়সী ৫০ হাজার যুবকও বৈধতা পাবেন, যাদের বাবা-মায়ের একজন আমেরিকান নাগরিকের সঙ্গে বিবাহিত।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামা প্রশাসন ২০১২ সালে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ঘোষণা করার পর নতুন এই পদক্ষেপকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ কর্মসূচি বলে বিবেচনা করা হচ্ছে।
ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুসারে, বর্তমানে প্রায় ১১ লাখ দম্পতি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন। গ্রুপগুলো বলেছে, তাদের মার্কিন নাগরিক করা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১৬ বিলিয়ন ডলার যোগ হবে।
এদিকে বাইডেনের এমন পরিকল্পনা শেষ পর্যন্ত পাস হবে কিনা তা নিয়ে দ্বিধাও রয়ে গেছে। কারণ এ বছরের শুরুর দিকে সিনেটে উত্থাপিত একটি পৃথক দ্বিদলীয় বিল প্রশাসনের সমর্থন অর্জন করেছিল। কিন্তু রিপাবলিকানদের কারণে তা পাস করা সম্ভব হয়নি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








