নিয়োগকর্তার প্রতারণা, মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশি উদ্ধার
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ২৬ বাংলাদেশি কর্মীকে উদ্ধার করেছে দেশটির শ্রম বিভাগ। বুধবার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাজ্যের পোর্ট ক্লাংয়ের কাছে একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় সময় বুধবার দুপুর সাড়ে ১২টায় শ্রম বিভাগের সদরদপ্তর ও সেলাঙ্গর শ্রম বিভাগের যৌথ অভিযানে নেতৃত্বে দেন ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) আসরি আবদ ওয়াহাব।
অভিযানের বিষয়ে ওয়াহাব বলেন, জোরপূর্বক শ্রম প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
শ্রম বিভাগ এক বিবৃতিতে বলেছে, উদ্ধারকৃত শ্রমিকরা ১৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় এসেছেন। তারা বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের নিয়োগকর্তারা চাকরি দিতে ব্যর্থ হন এবং চাকরি না দিয়ে ওই আবাসিক এলাকায় রেখে দেন।
কর্তৃপক্ষ বলছে, অভিবাসী শ্রমিকরা যাতে কেলেঙ্কারি বা বাধ্যতামূলক শ্রমের শিকার না হন তা নিশ্চিত করার জন্য অভিযান চালানো হয়েছিল। শ্রম বিভাগ সম্ভাব্য চাকরি খোঁজা বা শেষ উপায় হিসেবে শ্রমিকদের তাদের দেশে ফেরত পাঠানোসহ অন্যান্য সহায়তা দেবে। উদ্ধার ২৬ কর্মীকে একটি সেফ হাউজে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, শ্রম বিভাগ এমন কোনো বিষয়ে আপস করবে না যা বাধ্যতামূলক শ্রমের দিকে পরিচালিত করবে এবং দেশের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলবে। প্রতিটি সেক্টরের নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের জন্য আবেদন করার পরে তাদের বাধ্যবাধকতাকে সম্মান করতে হবে। এর মধ্যে রয়েছে চাকরি প্রদানের পাশাপাশি উপযুক্ত বাসস্থান।
বিদেশি কর্মীদের জন্য আবেদন করার সময় বাধ্যতামূলক মানদণ্ড এবং নির্দেশনা মেনে না চললে নিয়োগকর্তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলেও দেশটির শ্রম বিভাগ জানিয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








