নেদারল্যান্ডস ও ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
প্রবাস নিউজ ডেস্কঃ
কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদকে নেদারল্যান্ডসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন।
রোববার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তারেক মুহাম্মদ বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তিনি কেনিয়াতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তাঞ্জানিয়া, উগান্ডা, সোমালিয়া ও রুয়ান্ডায় অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
তারেক মুহম্মদ মাদ্রিদ, নয়াদিল্লি, কাঠমান্ডু এবং ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ইয়াঙ্গুনে তিনি বাংলাদেশ মিশনের উপপ্রধান ছিলেন। তিনি লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সচিবালয়ে পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ. টি. এম. রকিবুল হককে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের পেশাদার কূটনীতিক রকিবুল হক ২০২১ সাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি নয়াদিল্লির বাংলাদেশ মিশনে ডেপুটি হাইকমিশনার ছিলেন। রকিবুল হক ইসলামাবাদ, হেগ ও নিউইয়র্কে বাংলাদেশের মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
রকিবুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








