টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী
প্রবাস নিউজ ডেস্কঃ
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাসে নাম লেখালেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় তিনি এবং ৭২ জন মন্ত্রী শপথবাক্য পাঠ করেছেন। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে।
এদিন শপথ নেওয়ার মাধ্যমে ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার প্রধানমন্ত্রী হলেন মোদী। তার আগে কেবল জওহরলাল নেহেরু টানা তিনবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ মেয়াদকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।
ভারতের গত দুই নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার ২৭২ আসন ছুঁতে পারেনি নরেন্দ্র মোদীর দল। এর ফলে সরকার গড়তে জোট শরিকদের ওপর নির্ভর করতে হয়েছে তাদের। এর প্রভাব দেখা গেছে শপথগ্রহণ অনুষ্ঠানেও।মিত্রশক্তি, বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) একাধিক মন্ত্রণালয় পেতে যাচ্ছে মোদী ৩.০ সরকারে।
রোববার রাত ৮টার দিকে দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয় মোদীর শপথ অনুষ্ঠান। তাকে শপথবাক্য পাঠ করান ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর একে একে শপথ নেন অন্য মন্ত্রীরাও।
ভারতীয় মন্ত্রিসভার এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনসহ শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিশেলসের সরকারপ্রধানরা।
এতে অংশ নিয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি, মুকেশ আম্বানি, বলিউড তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার, দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তসহ আরও কয়েক হাজার অতিথি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








