প্যারিসে বৈশাখী উৎসবে মাতলেন প্রবাসী বাংলাদেশিরা
প্রবাস নিউজ ডেস্কঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে গেল বৈশাখ উৎসব। এতে আনন্দে মেতে উঠেন প্রবাসী বাংলাদেশিরা। বাঙালির প্রাণের এই উৎসব যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা জানিয়েছেন তারা।
প্যারিসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বাঙ্গালিয়ানার মধ্য দিয়ে উদ্যাপন করেছে বৈশাখ উৎসবের।
বাঙালি জাতির ঐতিহ্যবাহী উৎসব বৈশাখ। নানা কারণে নির্দিষ্ট সময়ের পরেও প্রবাসে এই উৎসব উদ্যাপন করে থাকেন বাংলাদেশিরা।
রোববার (২ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বাঙ্গালিয়ানার মধ্য দিয়ে উদ্যাপন করেছে বৈশাখ উৎসবের।
আয়োজকরা জানিয়েছেন, নিজেদের কৃষ্টি-সংস্কৃতি ধরে রাখতেই তাদের এই উদ্যোগ। বাঙালি সংস্কৃতির এই উৎসব দেখতে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

বাঙালি সংস্কৃতির এই উৎসব দেখতে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
দেশ থেকে আগত অতিথি শিল্পী লায়লা ও বেলি আফরোজের গানে আনন্দ মেতে উঠেন উপস্থিত প্রবাসীরা। গানের পাশাপাশি নাচও দর্শকদের মনকাড়ে।
উৎসব প্রাঙ্গণের স্টলগুলোতে ছিল দেশীয় ঐতিহ্যবাহী নানা খাবারের সমাহার। বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বৈশাখ উৎসব যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশাই সবার।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








