বাংলাদেশিদের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্রের লাইব
প্রবাস নিউজ ডেস্কঃ
আহমাদুল কবীর
নানামুখী নির্মাণখাতে বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে বাণিজ্য ও পার্টনারশিপ সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে ৩৩ হাজার রেজিস্টার্ড সদস্য সংবলিত যুক্তরাষ্ট্রের ৪র্থ বৃহত্তম বাণিজ্য সংগঠন লং আইল্যান্ড বোর্ড অব রিয়েলটর, লাইবর।
সেন্টার ফর এনআরবির সঙ্গে গত শুক্রবার এক বৈঠকে এই আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডোরিন স্প্যাগনুওলো ও লাইবর নেতারা।
নিউইয়র্কের লং আইল্যান্ডে সংগঠনের প্রধান কার্যালয়ে এই বৈঠকে সেন্টার ফর এনআরবির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী, অপ্টিমিস্টের সহ-প্রতিষ্ঠাতা রিয়েলটর মো. সামীম আহমদ, কমিউনিটি নেতা লুৎফুর রহমান চৌধুরী, ব্যাংকার ওয়াসেফ চৌধুরী।
লাইবরের প্রতিনিধিদলে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ডোরিন স্প্যাগনুওলো, লোবাল বিজনেস কমিটির ভাইস-চেয়ার ড্যানিয়েলা ডিয়াজ, ইভান স্মিথ, লোবাল বিজনেস লিয়াজন, জন এস মোলনার, গ্লোবাল বিজনেস কমিটির সদস্য, সাবেক প্রেসিডেন্ট সুসান হেলসিঞ্জার, সেক্রেটারি-কোষাধ্যক্ষ শান খান, জিনা মারি বেটেনহাউসার, সাবেক প্রেসিডেন্ট, জিসেলা ক্রেজ গ্লোবাল বিজনেস কমিটির সদস্য ও মালগোরজাটা পারলেউইচ, গ্লোবাল বিজনেস কমিটির সদস্যরা।
বৈঠকে বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী ও কমিউনিটির দ্রুত বর্ধনশীল বাণিজ্য ও সামাজিক অবদানের কথা উল্লেখ করেন লাইবর নেতারা। এনআরবি নেতারা বিশ্বময় বাংলাদেশিদের নানামুখী অবদান ও স্থানীয় রাজনীতিসহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন।
আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সামাজিকযোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উভয় সংগঠন সম্প্রীতি স্মারক বিনিময় করেন। লাইবর নেতারা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ও তাদের পরবর্তী আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং এ ব্যাপারে সেন্টার ফর এনআরবিকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








