ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের বইমেলা
প্রবাস নিউজ ডেস্কঃ
জার্মানির ফ্রাঙ্কফুর্টে নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বইমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ফ্রাঙ্কফুর্টের স্থানীয় একটি হলে অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির বিভিন্ন শহরে বসবাসকারী বইপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন জার্মানি প্রবাসী কবি ও গীতিকার শাহীন হাসান। তিন পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে কবি শাহীন হাসান রচিত একাধিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও জার্মানি প্রবাসী চিকিৎসা পদার্থবিদ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া ওপর রচিত ‘ব্রিজ বিলডার’ এবং ‘অনুরাগীদের স্মৃতিকথায় অধ্যাপক জাকারিয়া, বাংলাদেশ মেডিকেল ফিজিক্সের পথিকৃৎ’- বইসহ আরও বেশ কয়েকজন প্রবাসীর লেখা বই প্রদর্শন করা হয়।
দ্বিতীয় পর্বে জার্মানির সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ফেডারেল ক্রস অব মেরিট’ পুরস্কার জয়ী চিকিৎসা পদার্থবিদ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন চিকিৎসা পদার্থবিদ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, কবি ও সমালোচক ড. প্রভু মজুমদার, আনিস হক, ফিল্মি মেকার শাহীন দিল রিয়াজসহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কবি শাহীন হাসান। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন সাংবাদিক ফাতেমা রহমান রুমা ও রাকিব উল্লাহ্।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে, সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি করেন হাফিজুর রহমান আলম। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জার্মানি প্রবাসী শিল্পী তাহমিনা ফেরদৌসী
এছাড়াও অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান, আবৃত্তিসহ পবিভিন্ন পরিবেশনায় অংশ নেন রিয়েল আনোয়ার, বাবুল তালুকদার, দেলোয়ার জাহিদ বিপ্লব, দেবাশীষ বাগচী, অভিজিত বিশ্বাস, নিম্মি কাদের, রঞ্জু সরকার, অখিল শর্মাসহ অনেকে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








