ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

মালয়েশিয়ার কোতাবারুতে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:১৪, ১ জুন ২০২৪  

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতাবারুতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

শনি ও রোববার (২৫-২৬ মে) সরকারি ছুটির দিনে কুয়ালালামপুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে কেলান্তান কোতাবারুর কয়েকটি কনস্ট্রাকশন সাইটে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নিতে আসেন। এ সময় তিনি সেখানে কর্মরত প্রবাসীরা ঠিকমতো বেতন পাচ্ছেন কি না, থাকার জায়গার কোনো সমস্যা আছে কি না, দেশে থাকা পরিবার কেমন আছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে কি না সে ব্যাপারে আলোচনা করেন।

মালয়েশিয়ার কোতাবারুতে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মতবিনিময়কালে হাইকমিশনার বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ।

তিনি প্রবাসীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিমে অংশগ্রহণ ও বৈধপথে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো, মালয়েশিয়া সরকারের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান।

মতবিনিময় শেষে কোতাবারুর মিজান গ্র্যান্ড ইন্টারট্রেডার্স এসডিএন বিএইচডির কয়েকটি সাইটও পরিদর্শন করেন। একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নির্মাণে পরিচালক দাতু মো. মিজান ও মিজান গ্র্যান্ডের অন্যান্য কর্মকর্তাদের প্রসংশা করেন হাইকমিশনার।

মালয়েশিয়ার কোতাবারুতে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মিজান গ্র্যান্ড ইন্টারট্রেডার্স এসডিএন বিএইচডির ডাইরেক্টর দাতু মো. মিজান বলেন, একজন রাষ্ট্রদূত হঠাৎ করে এভাবে সাধারণ প্রবাসীদের খোঁজখবর নিতে আসবেন আমি বুঝতে পারি নাই। আমার কয়েকটি সাইট পরিদর্শন করেছেন এবং আমার কর্মী ও স্থানীয় মালয়েশিয়ান কর্মীদের সাথেও আলোচনা করেছেন। এমন হাইকমিশনার পাওয়াই আমরা নিজেকে ধন্য মনে করছি।

এছাড়াও কোতাবারুতে সাইট পরিদর্শনকালে হাইকমিশনারের সঙ্গে সরাসরি দেখা করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি কর্মীরা। তারা বলেন, হাইকমিশনার সরাসরি এসে এভাবে আমাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আমরা আনন্দিত। আলোচনায় বৈধপথে টাকা পাঠানো, প্রবাসস্কিমে অংশগ্রহণ করা এবং যে কোনো সমস্যা হলে অবশ্যই দূতাবাসকে জানানোর জন্য হাইকমিশনার বলেছেন।

মালয়েশিয়ার কোতাবারুতে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

কোতাবারুতে বিভিন্ন সাইট পরিদর্শনকালে হাইকমিশনার বলেন, আপনার জানেন মালয়েশিয়া বাংলাদেশিদের আলাদা একটা সুনাম রয়েছে যা কাজের মাধ্যমে এরই মধ্যে আমরা প্রমাণ করে দিয়েছি। দাতু মো. মিজান একজন বাংলাদেশি হয়েও তিনি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং এই দেশের অধিকাংশ সরকারি স্থাপনা নির্মানে ভূমিকা রাখছে।

এছাড়াও দাতু মিজানের মতো মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে অনেক বাংলাদেশি আছেন যারা অনেকের কর্মস্থানের ব্যবস্থা করছেন ও সুনামের সঙ্গে ব্যবসা করে বাংলাদেশের সুনাম বয়ে আনছেন তাদেরও তিনি ধন্যবাদ জানান।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়