কুয়েতে ৩ মাস উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা
প্রবাস নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক শ্রম আইনের মানদণ্ড ও গরমে স্বাস্থ্য সমস্যার কথা বিবেচনা করে ১ জুন থেকে আগস্ট পর্যন্ত উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করেছে কুয়েত সরকার।
এ সময়ে দেশটির তাপমাত্রা ৪০-৫০ ডিগ্রির অতিক্রম করে। ফলে এই তিন মাস বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করা হয়। দেশটিতে ভারত, মিশরের শ্রমিক বেশি হলেও বাংলাদেশি রয়েছেন প্রায় তিন লাখ। তাদের অধিকাংশই পরিচ্ছন্নতা ও বাগান পরিচর্যাকর্মী অথবা নির্মাণ শ্রমিক।
নিষেধাজ্ঞার সময়ে খোলা আকাশের নিচে কোনো শ্রমিক কাজ করছেন এমনটি ধরা পড়লে ১০০-২০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা ও কোম্পানি লাইসেন্স ব্লক করে দেওয়া হবে।
বিষয়টি দেখতে অভিযান পরিচালনা করবে ন্যাশনাল সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন।
আরও পড়ুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
সর্বশেষ
জনপ্রিয়








