কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান
প্রবাস নিউজ ডেস্কঃ
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ পেয়েছেন নাহিদা সোবহান। তিনি বর্তমানে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। কানাডায় ড. খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন নাহিদা।
বুধবার (২৯ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাকরিজীবনে নাহিদা সোবহান রোম, জেনেভা ও কলকাতা মিশনে কাজ করেছেন। তিনি জাতিসংঘ ও মানবাধিকার উইংয়ের মহাপরিচালকের পাশাপাশি বহুপাক্ষিক অর্থনীতিবিষয়ক শাখার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিদা নেদারল্যান্ডসে পাবলিক ইন্টারন্যাশনাল আইন ও ফ্রান্সে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়াশোনা করেছেন। তিনি দেশে এবং বিদেশে বেশ কয়েকটি পেশাদার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন এবং বহু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। নাহিদা সোবহান ইংরেজি ও ফরাসি ভাষায় পারদর্শী। তিনি আরবি ভাষাও শিখছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








