ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

বাংলাদেশ সেনাবাহিনীর এই হাসপাতাল আফ্রিকার বুয়ার শহরের সবচেয়ে উন্ন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:২৬, ৩১ মে ২০২৪  

জাতিসংঘে নিয়োজিত সদস্য শুধু নয়, স্থানীয় জনগণের কাছেও আস্থার নাম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মিনুস্কা মিশনের বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কন্টিনজেন্ট ব্যানমেড। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই হাসপাতালেই আছে একমাত্র এক্স-রে মেশিন যা বুয়ার শহরের অন্য কোনো হাসপাতালে নেই।

বুয়ার শহরে সেনাবাহিনীর মেডিকেল কন্টিনজেন্ট ব্যানমেড।

 

জাতিসংঘে নিয়োজিতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি স্থানীয়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে বুয়ার শহরের বাসিন্দাদের কাছে নির্ভরতার প্রতীক ব্যানমেড।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুই থেকে প্রায় এক ঘণ্টা উড়োজাহাজে, পরে আরও প্রায় এক ঘণ্টা হেলিকপ্টারে করে যেতে হয় বুয়ার শহরে। এখানেই জাতিসংঘের মিনুস্কা মিশনের নিয়োজিত বাংলাদেশের দুটি কন্টিনজেন্ট। এর মধ্যে একটি হচ্ছে মেডিকেল কন্টিনজেন্ট ব্যানমেড টু বাই টু।


জাতিসংঘের মিনুস্কা মিশনে নিয়োজিত বিভিন্ন দেশের সদস্যদের চিকিৎসা সেবা দেয়া ব্যানমেডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে এরই মধ্যে সুনাম অর্জন করেছে এই কন্টিনজেন্ট।


জাতিসংঘ মিশনে নিয়োজিতদের পাশপাশি স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে ব্যানমেড। সপ্তাহে দুই দিন দেয়া হয় এই সেবা। ব্যানমেডের চিকিৎসার মান এই শহরের হাসপাতালগুলোর চেয়েও ভালো- এমন দাবি স্থানীয়দের।


জটিল অপারেশন থেকে শুরু করে জরুরি যে কোনো চিকিৎসা সেবা সবই এখানে দেয়া হয় বলে জানান ডেন্টাল সার্জন মেজর লুবানা ইয়াসমিন। তিনি বলেন, স্থানীয়দের পাশাপাশি আফ্রিকান পুলিশ, নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদেরও চিকিৎসা সেবা দেয়া হয় এখান থেকে।


আর অ্যানেসথেসিওলজিস্ট মেজর আসিফ মাহমুদ বলেন, গত পাঁচ মাসে আমরা লাইফসাপোর্টে থাকা রোগী সফলভাবে ট্রান্সপোর্ট করেছি।


বুয়ার শহরে একমাত্র এই হাসপাতালেই আছে এক্সরে সুবিধা। ফলে এখানকার সাধারণ জনগণও এখানেই ভিড় করেন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়