রিক্রুটিং সিন্ডিকেট সরকারের নিয়ন্ত্রণের বাইরে: মালয়েশিয়ার হাইকমিশ
প্রবাস নিউজ ডেস্কঃ
'অবশ্যই কিছু ব্যাপার আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে সেটি বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে।'
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে সক্রিয় সিন্ডিকেট দুই দেশের সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হাজনাহ মো. হাশিম।
এই পরিস্থিতি উন্নয়নে দুই পক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে জানিয়ে তিনি বলেন, 'অবশ্যই কিছু ব্যাপার আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে সেটি বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে।'
গত ২৮ মার্চ বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কাছে এক চিঠিতে জাতিসংঘের চার স্বাধীন বিশেষজ্ঞ বেশ কিছু অভিযোগ তুলেছেন। রাজধানীতে মালয়েশিয়া হাইকমিশনের আয়োজিত এক মতবিনিময় সভায় এ ব্যাপারে ডেইলি স্টারের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন হাইকমিশনার।
তবে সিন্ডিকেটগুলো কেন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি হাইকমিশনার।
জাতিসংঘের বিশেষজ্ঞদের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় অপরাধী চক্রগুলো সক্রিয় রয়েছে। এই চক্রগুলো প্রতারণার মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করে ভুয়া কোম্পানিতে শ্রমিকদের নিয়োগ দেয়। এর ফলে বাংলাদেশি শ্রমিকরা ঋণের চক্রে আটকা পড়েন।
জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞদের অভিযোগের বিষয়ে হাজনা মো. হাশিম বলেন, আমি এসব অভিযোগের ব্যাপারে বিরোধিতা করছি না।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








