মরুভূমিতে আটকা পড়েছেন হাজারো অভিবাসনপ্রত্যাশী, আছেন বাংলাদেশিও
প্রবাস নিউজ ডেস্কঃ
আফ্রিকার নাইজারে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নেমেছে। ইউরোপ যাওয়ার জন্য নিজের দেশ ছেড়ে তাঁরা নাইজারের তপ্ত মরুভূমিতে হেঁটে বেড়াচ্ছেন। তাঁদের মধ্যে যাঁরা একটু শক্তসামর্থ্য, তাঁরা এগিয়ে যাচ্ছেন আর দুর্বলেরা পিছিয়ে পড়ছেন। আলজেরিয়া থেকে বের করে দেওয়া শত শত অভিবাসী নাইজারের সীমান্তবর্তী এলাকা আসামাকায় জড়ো হন।
এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দেশটির সীমান্ত এলাকায় ভিড় করেছেন। তাঁদের মধ্যে মালি, আইভরি কোস্ট, সিরিয়া এবং বাংলাদেশি নাগরিক আছেন।
ইউরোপে যাওয়ার আশায় এসব মানুষ ১৫ কিলোমিটার দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত ট্রানজিট সেন্টার বিপুলসংখ্যক মানুষকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাঁদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ অভিবাসনপ্রত্যাশীকে আশ্রয় দিতে পারছে তারা।
মানুষের চাপে আসামাকার পানির ট্যাংক শেষ হয়ে যাওয়ার পথে। খাদ্যে ঘাটতি দেখা দিয়েছে। মরুভূমির তীব্র গরম থেকে বাঁচার জন্য পর্যাপ্ত আশ্রয়শিবিরও নেই। ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হাজার হাজার অভিবাসানপ্রত্যাশী দেয়াল ও ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছেন।
অভিবাসনপ্রত্যাশীদের দাবি, ইউরোপ যাত্রার আশায় আলজেরিয়া থেকে বের করে দেওয়ার আগে তাঁদের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। কপর্দকহীন এসব মানুষের হাতে বাড়ি ফেরার মতো অর্থ নেই। এমনকি স্বজনদের ফোন করবেন, এমন সামর্থ্যও নেই তাঁদের। ফলে মরুভূমির মধ্যে উন্মুক্ত কারাগারের মধ্যে মাসের পর মাস কাটাতে হচ্ছে।
আইভরি কোস্টের নাগরিক আবদুল করিম বামবারা বলেন, ‘এখানে পৌঁছার পর আমাদের বলা হলো যে আমরা আইওএম স্বীকৃত অভিবাসী না। তাই বাড়ি ফিরতে হলে আমাদের টাকা দিতে হবে।’
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








