ফ্রান্সে সংখ্যায় এগিয়ে, সুযোগ-সুবিধায় পিছিয়ে বাংলাদেশিরা
প্রবাস নিউজ ডেস্কঃ
ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের বসবাসের সংখ্যায় অনেক দেশের চেয়ে এগিয়ে আছে ফ্রান্স। তবে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে আছেন তারা।
অন্য দেশের তুলনায় ফ্রান্সে সুযোগ-সুবিধায় পিছিয়ে প্রবাসী বাংলাদেশিরা।
বিভিন্ন দেশের বাংলাদেশি মিশনে এরইমধ্যে চালু হয়েছে ই-পাসপোর্ট সেবা। কিন্তু প্যারিসে এখনও তা চালু হয়নি। এ অবস্থায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা দ্রুত এই সুবিধা চালুর দাবি জানিয়েছেন।
এদিকে পাশের দেশ ইতালিতে রয়েছে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা। কিন্তু তা থেকেও বঞ্চিত ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা।
গুরুত্ব বিবেচনা করে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান কমিউনিটি নেতারাও।
এ বিষয়ে ফ্রান্সের বাংলাদেশ মিশনে যোগাযোগ করা হলে তারা জানান, এই কার্যক্রম চালুর প্রয়োজনীয় যন্ত্রপাতি এরইমধ্যে দূতাবাসে এসে পৌঁছেছে। নির্দিষ্ট তারিখ না জানালেও, দ্রুত এ সেবা মিলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
সর্বশেষ
জনপ্রিয়








