যুক্তরাজ্যের নির্বাচনে ভোট দিতে পারবেন বিদেশে বসবাস করা নাগরিকরা
প্রবাস নিউজ ডেস্কঃ
বিদেশে বসবাস করা ব্রিটিশ নাগরিকরা যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে ওই নাগরিক কতদিন দেশের বাইরে অবস্থান করছেন, তা বিবেচনা করা হবে না। এর আগে কোনো নাগরিক ১৫ বছরের বেশি যুক্তরাজ্যের বাইরে থাকলে দেশটির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারতেন না।
বুধবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। এক বিবৃতিতে তারা বলে, বিদেশে বসবাস করা নাগরিকদের ভোট দিতে উৎসাহিত করতে সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ ইলেক্টোরাল কমিশন
সেক্ষেত্রে বাংলাদেশে যেসব ব্রিটিশ নাগরিক বাস করছেন, তারা ভোট দিতে পারবেন কি না; তা যাচাই করে দেখার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। তবে এর আগে যারা যুক্তরাজ্যে বাস করেছেন কিংবা দেশটিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তারা ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যুক্তরাজ্যের আইনে একটি পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে আরও অনেক বেশি বিদেশে বসবাস করা ব্রিটিশ নাগরিক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এ বিষয়ে যোগ্য ভোটারদের সচেতন হওয়া দরকার।
এর আগে ২০১৯ সালে দুই লাখ ৩০ হাজার বিদেশে বসবাস করা ব্রিটিশ নাগরিক ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তাদের বেশিরভাগই অ্যাবসেন্টি ভোটের জন্য আবেদন করেন, অর্থাৎ ডাক কিংবা অনলাইনের মাধ্যমে তারা ভোট দেন।
যুক্তরাজ্যের পরবর্তী জাতীয় নির্বাচনে ভোট দিতে চাইলে বিদেশি ভোটারদের আগামী ১৮ জুনের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে (www.gov.uk/registervote) আবেদন করতে হবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








