কুয়ালালামপুরে এমবিএফএর নতুন কমিটি ঘোষণা
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ মে রাজধানী কুয়ালালামপুরের কেলাব দারুল এহসানে ৯ম বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
উপস্থিত সদস্যদের পূর্ণ সমর্থনে প্রফেসর ড. জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং ক্যাপ্টেন জাকির হোসেনকে সাধারণ সম্পাদক এবং রুহুল আমিন সরকারকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া ২০২৪-২০২৬ সেশনের নতুন নির্বাহী পরিষদের সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজ, স্থানীয় উন্নয়ন প্রধান মাসুদুর রহমান, জনসংযোগ ও প্রশিক্ষণ প্রধান তিয়াশা কাবেজ, সদস্যপদ ও সামাজিক কল্যাণ প্রধান মাহফুজ কায়সার অপু, প্রযুক্তি প্রধান ওয়াসিম হাসান রেজা, সাংস্কৃতিক বিষয়ক প্রধান: ড. মহুয়া রয় চৌধুরী, ব্যবসা ও অংশীদারত্ব প্রধান কাজী নজরুল ইসলাম, ক্রীড়া ও যুব প্রধান সঞ্জয় কুমার বসাক।
সভায় গত ২০২২-২০২৪ সেশনের কার্যক্রম এবং আর্থিক ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভার শুরুতে সংগঠনের অফিসিয়াল সেক্রেটারি এস নাদারাজান সদস্যদের স্বাগত জানিয়ে কোরাম নিশ্চিত করেন। প্রয়াত সভাপতি নিসার কাদেরের অনুপস্থিতিতে, সহ-সভাপতি প্রফেসর মো. জাহাঙ্গীর আলম স্বাগত বক্তব্য দে
এ সময় প্রয়াত সভাপতির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








