ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

মালদ্বীপে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৩৮, ২৬ মে ২০২৪  

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন ৮ বাংলাদেশি। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের ৩০ ব্যবসায়ীকে দেয়া হয় এই পুরস্কার।

এবার মালদ্বীপে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন বাংলাদেশের ৮ জন।

শুক্রবার (২৪মে) রাতে রাজধানী মালের ইন্টারন্যাশনাল ভিলা কলেজ অডিটোরিয়ামে দেশটির ধর্ম প্রতিমন্ত্রী আবদুল জলিল ইসমাইলের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পর্যটন ও বাণিজ্যিক শিল্প বিষয়ক এবারের পুরস্কার বিতরণী ও আলোচনা সভার সহযোগী আয়োজক ছিল মালদ্বীপ-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশি সামিট।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আয়োজক এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট পরিচালক ও দক্ষিণ এশিয়ার প্রধান সমন্বয়কারী এম গোলাম ফারুক মজনু ও ভারতের জনপ্রিয় ডা. মৌ ভট্টাচার্য

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপের মৎস্য ও সমুদ্রসম্পদ প্রতিমন্ত্রী ডা. আমজাদ আহমেদ বলেন, পারস্পরিক সম্প্রীতি ছাড়া পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়ন সম্ভব না।

পুরস্কার বিতরণ শেষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, মালদ্বীপ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। এছাড়াও তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনাময় দিকগুলোর বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালদ্বীপের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হুসাইন নিহাদ, বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ, বাসার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব এম. এ বাসার আবু, গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব সোহেল রানা, বিশিষ্ট ব্যাবসায়ী দুলাল মাতবর ও মো. খলিলুর রহমান, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সিও দুলাল হোসেন, ফোর এল ইন্টারন্যাশনালের সিও হাদিউল ইসলামসহ অনেকে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়