সৌদিতে ‘আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড; পেলেন বাংলাদেশি মান্নান
প্রবাস নিউজ ডেস্কঃ
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিখ্যাত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের আব্দুল মান্নান। রোববার (১৯ মে) এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর আব্দুল্লাহ বিন সালমান আল সালমান।
কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রতি বছরই আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সর্বোচ্চ ফলাফল, বিভিন্ন সেবামূলক কাজে নেতৃত্ব, ক্যাম্পাসে উত্তম আচরণ ও সৃজনশীল মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের উৎসাহিত করতে প্রতিটি ফ্যাকাল্টি থেকে একজনকে নির্বাচিত করে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এর আগেও আব্দুল মান্নান কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে সেরা শিক্ষার্থী ডিনশিপ অ্যাওয়ার্ড-২০২৩ নির্বাচিত হয়েছিলেন। সৌদি আরবসহ বিশ্বের শতাধিক দেশ থেকে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীসহ বর্তমানে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন।

আব্দুল মান্নান নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াছেকপুর গ্রামের মরহুম আব্দুর রশীদের ছেলে। মানান প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক জামিয়া রশীদিয়া মাদরাসা এবং দারুল উলুম মইনুল ইসলাম আরবি বিশ্ববিদ্যালয় থেকে দাওরাহ হাদিস শেষ করে ২০১৯ সালে বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








